নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার পিস অবৈধ ওষুধসহ মো. জহুরুল হক নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
মালয়েশিয়া থেকে আগত ওই যাত্রীর পাসপোর্ট নং বিজে ০৭৩৫৮৫৪। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাছানপুর কলেজ এলাকায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যাত্রী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৭ ফ্লাইটযোগে ভোর ৪টা ৪৩ মিনিটে ঢাকায় আসেন। ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজে তল্লাশি তল্লাশি চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
জব্দ ওষুধের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানান ড. মঈনুল খান।

Be the first to comment on "শাহজালালে ৬ হাজার পিস ওষুধসহ যাত্রী আটক"