নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।। নিহতের নাম হাবিব (৩৫)। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আলী জানান, ফুটওভার ব্রিজের ওপর দুই যুবক মারামারি করছিলো। এসময় অপর যুবক হাবিবকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তারা দুজনেই মাদকাসক্ত ছিল।

Be the first to comment on "শাহবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত"