নিউজ ডেস্ক : “শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণে সরকার আন্তরিক। তাই শিক্ষার মানোন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। ”
আজ শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান. জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবু পদ দে, সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এফ এম মহিউদ্দীন, আয়মন আকবর চৌধুরী বাবলু, বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

Be the first to comment on "শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : সংসদ উপনেতা"