শিরোনাম

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীদের!

নিউজ ডেস্ক : আবারও ভারতের পশ্চিম বঙ্গে শিক্ষাঙ্গনে শ্লীলতাহানির ঘটনা ঘটল। গতকাল যৌন হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী উচ্চ বিদ্যালয়। আটজন ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বিক্ষোভে মিলিত হন স্কুলের অন্যান্য শিক্ষকরাও।
জানা যায়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলে ভাঙচুরও চালায় এদিন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হলে, পরিস্থিতি কিছুটা শান্ত হয়। যদিও যৌন হেনস্তার যাবতীয় দাবি খারিজ করেছেন প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীদের!"

Leave a comment

Your email address will not be published.


*