শিরোনাম

ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ থেকে আপিল করা হবে। তিনি আজ সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে আগামী রবিবার বা সোমবারে সরকার আপিল করবে। কারণ ওই সংশোধনী মোটেই অবৈধ না। বরং বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের সম্মান অক্ষুন্ন রাখতেই ষোড়শ সংশোধনী পাস করা হয়েছিল। এই সংশোধনী বিষয়ে ওনারা যা বলেছেন তা পালনযোগ্য নয় (নট মেনটেইনেবল)।’
পরে তিনি সুপ্রীম কোর্টের বিচারপতিদের বেতন ও সুবিধাদি সম্পর্কিত বিল উত্থাপনের পর্যায়ে আবার বলেন, এ রায় সংবিধান সম্মত নয়। এ রায় দেয়ার এখতিয়ার বিচারপতিদের নেই।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু), জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম ও জাসদের সদস্য মইনউদ্দিন খান বাদল।

basic-bank

Be the first to comment on "ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার"

Leave a comment

Your email address will not be published.


*