শিরোনাম

সবার আগে দেশ, তারপর পাকিস্তানের শিল্পী’

নিউজ ডেস্ক : সবার আগে দেশ, তারপর পাকিস্তানের শিল্পী। যারা বেশি ‘বকবক’ করছে তাদের কথায় কান না দেয়াই ভাল বলে মন্তব্য করেছেন নানা পাটেকর। দুই দেশের সম্পর্কে উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়ানো ব্যক্তিদের সমালোচনাও করেছেন বলিউডের এ অভিনেতা।
ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্য নানা পাটেকর আরো বলেন, দেশের আগে কেউ নয়। দেশের বিষয়ে না আমি কাউকে চিনি, আর না চিনতে চাই। দেশের কাছে একজন শিল্পী অতি সামান্য। দেশের জওয়ানরাই আসল হিরো।
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতে পাকিস্তানের শিল্পীদের কাজ করার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এতে দুই ভাগ হয়ে যায় ভারতের অন্যতম বড় চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রি বলিউড। সালমান খানসহ বেশ কয়েকজন অভিনেতা পাকিস্তানের শিল্পীদের পাশে দাঁড়ান। তবে পাকিস্তানের শিল্পীদের কাজ করার বিরুদ্ধে দাঁড়ানো লোকের সংখ্যাই ছিল বেশি। নানা পাটেকারও এবার সেই দলে যোগ দিলেন।

basic-bank

Be the first to comment on "সবার আগে দেশ, তারপর পাকিস্তানের শিল্পী’"

Leave a comment

Your email address will not be published.


*