শিরোনাম

সবুজবাগে ভাই-বোন খুনে মা গ্রেফতার

নিউজ ডেস্ক: রাজধানীর সবুজবাগে দুই শিশুকে হত্যার দায় স্বীকার করেছে তাদের মা তানজিনা। এক প্রতিবেশির বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর মাকে প্রাথমিক জিজ্ঞাবাদের এক পর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। শিশুদের বাবা থানায় মামলা দায়েরের পর তানজিনাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে কী কারণে তিনি দুই সন্তানকে হত্যা করেছেন সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

শুক্রবার রাতে সবুজবাগের বাসাবো কমিউনিটি সেন্টারের বিপরীতে ১৫৭/২ নং বাসার ছাদ থেকে মাশরাফি ইবনে মাহবুব ও হুমায়রা বিনতে মাহবুব নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদের বাবার নাম মাহবুব। ঢাকা ওয়াসায় কাজ করেন তিনি।

গতকাল এই দুই শিশুর মরদেহ উদ্ধার হওয়ার পরই খবর পাওয়া যায় তাদের মা মানসিকভাবে অসুস্থ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিল হত্যাকাণ্ডের পেছনে তাদের মায়ের হাত থাকতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান গতরাতে বলেন, ৬ তলা ভবনের ছাদে দুটি রুম রয়েছে। তারা সেখানে থাকতো। রুম থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। কিন্তু সেটি দিয়ে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত না। আমরা তদন্ত করছি।

এরআগে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধনার বনশ্রীর বাসা থেকে অচেতন অবস্থায় দুই ভাই-বোনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খাবারের বিষক্রিয়ার দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে প্রথমে পুরো ঘটনা সেভাবে উপস্থাপিত হলেও পরে বেরিয়ে আসে ওই দুই শিশুর মা নিজেই হত্যা করেছেন তাদের।

বনশ্রীর এই ঘটনা সারাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করে। মা নিজের হাতে তার দুই শিশুকে হত্যা করেন সে বিষয়টি নিয়ে অনেকে সন্দেহও পোষণ করেন; যদিও মা মাহফুজা মালেক জেসমিন আদালতে স্বীকারোক্তি দেন।

basic-bank

Be the first to comment on "সবুজবাগে ভাই-বোন খুনে মা গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*