শিরোনাম

সব রাজনৈতিক দলের কাছে ৫ জনের নাম চেয়েছেন সার্চ কমিটি

নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নতুন সার্চ কমিটি সব রাজনৈতিক দলের কাছে ৫ জনের নাম চেয়েছেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সার্চ কমিটির কাছে নাম জমা দিতে হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
আজ শনিবার রাষ্ট্রপতিকে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন সার্চ কমিটি। সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে এ কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্র্রপতি। ১০ কার্য দিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা দিতে হবে।

basic-bank

Be the first to comment on "সব রাজনৈতিক দলের কাছে ৫ জনের নাম চেয়েছেন সার্চ কমিটি"

Leave a comment

Your email address will not be published.


*