শিরোনাম

সমালোচনার জবাব দিলেন আমির

নিউজ ডেস্ক : ২০১৬ সালের সবচেয়ে আলোচিত ছবি ‘দঙ্গল’ দেখে খুশি হতে পারেননি ভারতের কুস্তির জাতীয় পর্যায়ের কোচ পি আর সন্ধি। কারণ ছবির মূল চরিত্র মহাবীর ফোগাত চরিত্রে অভিনয়কারী আমির খানকে হিরো বানানোর প্রয়োজনে ভিলেন বানিয়ে দেয়া হয় পি আর সন্ধিকে। খুবই হীন, নিচ এবং স্বার্থপর হিসেবে তাকে উপস্থাপন করা হয়।

ছবিতে পি আর সন্ধিকে যেসব ঝামেলা তৈরি করতে দেখা গেছে বাস্তবে তা ঘটেনি। তাই সন্ধি ঘোষণা দেন, উপযুক্ত জবাব না পেলে আইনের দ্বারস্থ হবেন তিনি। এর জবাবে আমির বলেছেন, প্রত্যেক বায়োপিকেই কিছু কাল্পনিক বিষয় থাকে। তবে গল্পের মূল সুর একই রাখা হয়।

ছবিতে পি আর সন্ধির ভূমিকায় অভিনয় করা গিরিশ কুলকার্নিও আমিরের সুরেই বলেছেন, সিনেমার শুরুতেই বলে দেয়া হয়েছিল এটা ফিকশন। সিনেমা সম্পর্কে জানলে এটা জানা উচিত সিনেমার এইটুকু স্বাধীনতা থাকে।

 

 

basic-bank

Be the first to comment on "সমালোচনার জবাব দিলেন আমির"

Leave a comment

Your email address will not be published.


*