শিরোনাম

সমুদ্রগর্ভে ডুবিয়ে দেওয়া হল ১৭৭ ফুটের বিমান

নিউজ ডেস্ক : দুর্ঘটনা নয়, পরিকল্পনা অনুযায়ী জেনে বুঝে সমুদ্রগর্ভে ডুবিয়ে দেওয়া হল ১৭৭ ফুটের বিমান! সম্প্রতি এমনই বিরল দৃশ্য দেখা গেল তুরস্কে। বিদেশি পর্যটক ও ডুবুরিদের কাছে তুরস্কের আকর্ষণ বাড়াতে এ কাজ করা হয়েছে। সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে খ্যাতি রয়েছে তুরস্কের। কিন্তু কয়েকমাস ধরে আকর্ষণ হারাচ্ছিল। ডুবুরিদের কাছে জনপ্রিয় করতে বিমানটি ডোবানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। বেসরকারি একটি সংস্থার কাছ থেকে ৩৬ বছরের পুরনো বিমানটি কিনে নেয় কর্তৃপক্ষ।

পানির মধ্যে ডুবে থাকা বিমানটি এবার থেকে কৃত্রিম দ্বীপ হিসেবে কাজ করবে। এরমধ্যেই বাসা বাঁধবে সামুদ্রিক প্রাণী। যার টানে ছুটে আসবেন ডুবুরিরা। অন্তত তেমনটা মনে করছে কর্তৃপক্ষ।

basic-bank

Be the first to comment on "সমুদ্রগর্ভে ডুবিয়ে দেওয়া হল ১৭৭ ফুটের বিমান"

Leave a comment

Your email address will not be published.


*