নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, আমাদের এই দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। বর্তমান সরকারের ভাবমর্তিকে খুন্ন করার জন্য জামাত শিবির ও বিএনপির মদতে জঙ্গবাদকে উস্কানি দেওয়া হচ্ছে। যে দল এই জঙ্গীবাদের মদত দাতা তাদের সাথে সরকারের কোন সংলাপ হতে পারে না। তিনি এই প্রসঙ্গে ছাত্রলীগের নেতা কর্মীদের কঠোর হুশিয়ারে উচ্চরন করে বলেন এখন প্রতিযোগিতামূলক যুগ এসেছে। ছাত্রলীগকেও এই প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনৈতিক ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করাতে হবে। ছাত্র লীগের যে সকল ছাত্ররা নেশার যগতে পা দিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে এবং তাদের সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মীর সম্পর্ক থাকতে পারবে না।
তিনি বেলা ১ টায় ঝালকাঠি সরকারি কলেজের কলেজ ছাত্রলীগের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেছেন। ঝালকাঠি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপুর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ একেএম প্রফেসর মজিবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে কলেজের সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির বক্তব্য রাখেন।
এর পূর্বে মন্ত্রী ঝালকাঠি সরকারী কলেজে ১০০ শয্যা বিশিষ্ট ফিরোজা আমু ছাত্রী নিবাস নির্মানের ভিত্তিফলক স্থাপন করেন। ৪ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মিত হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স ডিএমসিএল এন্ড এমএমই (জেভি) বাইতুল আমান হাইজিং সোসাইটি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নিয়োজিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত পোষ্ট গ্রাজ্যুয়েট সরকারি কলেজ সমূহের উন্নয়নের আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

Be the first to comment on "সরকারের ভাবমূর্তিকে খুন্ন করতে জঙ্গিবাদকে উস্কানি দেওয়া হচ্ছে: শিল্পমন্ত্রী"