শিরোনাম

সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহর সাজা আপিলেও বহাল

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রদূত এ কে এম নাজিমউল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া তিন বছরের সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। আদালতেআসামিপক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপরদিকেদুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময়ের মধ্যে সেখানে তিনি অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ২৮ আগস্ট অভিযোগপত্র জমা দেওয়া হয়। ১৬ নভেম্বর নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ২২ লাখ টাকা জরিমানা করেন।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড ও ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী। সেই আপিলের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া সাজা বহাল রাখেন আপিল বিভাগ।

basic-bank

Be the first to comment on "সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহর সাজা আপিলেও বহাল"

Leave a comment

Your email address will not be published.


*