শিরোনাম

সিপিএলের শিরোপা জিতল সাকিবের জ্যামাইকা

 নিউজ ডেস্ক:ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা উঠেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশের ঘরে। সোমবার ফাইনাল ম্যাচটিতে গায়না আমাজন ওয়ারিওর্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতেন সাকবিরা।

বিদেশের মাটিতে সাকিবের ভাগ্যটা ভালোই বলতে হবে। এর আগে আইপিএলেও (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) দু’বার তিনি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। এবার জয় করলেন ক্যারিবিয়ান লিগের শিরোপাও। এছাড়া বিপিএলেও (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) তার দল ঢাকা গ্লাডিয়েটর্স দুবার চ্যাম্পিয়ন হয়েছিল।

সোমবার ভোরে ম্যাচে টসে হেরে প্রথম ব্যাট করতে নামে গায়না। কিন্তু এদিন জ্যামাইকার বোলারদের দাপটে তাদের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারছিলেন না। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সোহেল তানভির। এছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান জমা করতে পারেননি স্কোরবোর্ডে।

জ্যামাইকার বোলিং তোপে পড়ে গায়নার ইনিংস ৯৩ রানেই গুটিয়ে যায়। ইমাদ ওয়াসিম নিয়েছেন ৩টি উইকেট। আর সাকিব এদিন বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। উইলিয়ামস ২টি, রাসেল ও থমাস ১টি করে উইকেট নেন।

৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যামাইকা ওপেনিং জুটিতেই করেন ৭৯ রান। ক্রিস গেইল ২৭ বলে ৫৪ রান করে আউট হন। এছাড়া চ্যাডউইক ওয়ালটন ২৫ রানে এবং কুমারা সাঙ্গাকারা ১২ রানে অপরাজিত থাকেন। ৪৩ বল বাকি থাকতেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়।

ইমাদ ওয়াসিম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারটি। আর টুর্নামেন্ট সেরার পুরস্কারটি উঠেছে জ্যামাইকারই অলরাউন্ডার আন্দ্রে রাসেলের হাতে।

 

basic-bank

Be the first to comment on "সিপিএলের শিরোপা জিতল সাকিবের জ্যামাইকা"

Leave a comment

Your email address will not be published.


*