শিরোনাম

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৬২

নিউজ ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে হয়েছে ৬২। নিহতরা সিরীয় সেনা সদস্য বলে দাবি করেছে রাশিয়া। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন সৈন্য।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর গ্রুপের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
এর আগে মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদিল রহমান সংবাদমাধ্যমে বলেছেন, স্থানীয় দেইর এজোর বিমানবন্দরের কাছে এই হামলা হয়েছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন, যারা সবাই সিরিয়ান সেনাবাহিনীর সৈন্য।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৬২"

Leave a comment

Your email address will not be published.


*