নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই সন্তানের জননী খুন করলো তাঁর স্বামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৮)। ঘাতক স্ত্রী খাদিজা বেগম হত্যার দশ ঘন্টা পর থানায় গিয়ে স্বেচ্ছায় খুনের কথা স্বীকার করেন। নিহত জাহাঙ্গীর আলম পেশায় গাড়ি চালক ও ফেনী জেলার দাগন ভুঁইয়া থানার ভবানিপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। উপজেলাধীন মাদাম বিবির হাট নেভী গেইট এলাকায় বুধবার গভীর রাতে তার বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক দুই সন্তানের জননী খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার ভোরে নিজ বাসায় জাহাঙ্গীর ড্রাইভার তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা পাথর (উতে) দিয়ে জাহাঙ্গীরের ঘারে আঘাত করে। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর নিহত হয়। পরে স্ত্রী সারাদিন খুনের বোঝা মাথায় নিয়ে ঘুরাফেরা করেন। এক পর্যায়ে সন্ধ্যার সময় মাদাম বিবির হাট হইতে দুই সন্তানকে নিয়ে ২০ কি.মি. হেটে থানায় গিয়ে স্বামীকে খুন করেন বলে স্বেচ্ছায় স্বীকার করেন। পুলিশ রাত দুইটার সময় মাদাম বিবির হাট নেভীর গেইট এলাকায় নাসির কন্ট্রাক্টরের ভাড়ার ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

Be the first to comment on "সীতাকুণ্ডে দুই সন্তানের জননী খুন করলো স্বামীকে"