শিরোনাম

সুইচ ছাড়া শুধু মানুষের উপস্থিতিতে জ্বলবে এই বাল্ব

নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেকবিডি জীবন-যাপনকে স্মার্ট করতে নিয়ে এসেছে দুটো লাইট। স্মার্ট ম্যাজিক লাইট এবং স্মার্ট রেইনবো লাইট জীবন-যাপনকে করবে আকর্ষণীয় সুন্দর।

রাতে লাইটের কাছাকাছি মানুষ আসলে জ্বলে স্মার্ট ম্যাজিক লাইট। রাতে লাইটের ১০ মিটার কাছাকাছি হলেই জ্বলে এ লাইট। মানুষ লাইটের কাছ থেকে দূরে সরে গেলে এ লাইট আবার নিভে যায়। সুইচ অন/অফ করার ঝামেলা নেই। এ লাইটে রয়েছে অপটিকেল সেন্সর। দিনে পর্যাপ্ত আলো থাকলে এ লাইট জ্বলবে না। এতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ বেঁচে যায়।
আবার স্মার্ট রেইনবো লাইট থেকে পাওয়া যায় ২৫৬ রংয়ের আলো। মোবাইল অ্যাপসের সাহায্যে পছন্দের আলো বাছাই করে ব্যবহার করা যায়। রুমের তাপমাত্রা কত, তা জানা যায়। ড্রয়িং রুম, বাগান, বাচ্চার রুমসহ প্রভৃতিক্ষেত্রে এ লাইট দারুণ আবহ সৃষ্টি করবে।

২০১২ সাল থেকে ইন্টারনেটকে ব্যবহার করে আইওটি পণ্য তৈরি করা নিয়ে কাজ করছে অ্যাপলম্বটেকবিডি। গবেষণার ধারাবাহিকতায় এ ধরনের উদ্ভাবন, প্রস্তুত এবং বাজারজাত করছে এ প্রতিষ্ঠান।

পণ্য দুটো সম্পর্কে অ্যাপলম্বটেকবিডির সিইও সাইফ সাইফুল্লাহ জানান, ‘আমরা ২০১২ সাল থেকে আইওটি নিয়ে কাজ করছি। ইতোমধ্যে ইন্টারনেটকে ব্যবহার করে নানা ধরনের পণ্য উদ্ভাবন করেছি। আমাদের কাজের ধারাবাহিকতায় এ দুটো পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসা। বিশ্বব্যাপী আইওটি সম্পর্কিত পণ্য তৈরির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে। আমাদের পণ্য দুটো প্রমাণ করে, বাংলাদেশ আইওটি সেক্টরে বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। ’
প্রতিটি স্মার্ট ম্যাজিক লাইটের মূল্য ৯০০ টাকা এবং স্মার্ট রেইনবো লাইটের মূল্য ২৫০০ টাকা। ০১৭০৬৭৬২৯৯৫ নাম্বারে ফোন করে অর্ডার করা যাবে।

basic-bank

Be the first to comment on "সুইচ ছাড়া শুধু মানুষের উপস্থিতিতে জ্বলবে এই বাল্ব"

Leave a comment

Your email address will not be published.


*