নিউজ ডেস্ক: ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সঙ্গে ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) মতবিনিময় সভা হবে ২৭ এপ্রিল (বুধবার)।
এদিন বেলা ১১ টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে (সড়ক ভবন) এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ায়ম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যরা, প্যানেল আইনজীবীরা উপস্থিত থাকবেন। কমিটির সদস্য সচিব সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা সোমবার এ কথা জানান।
তিনি জানান, আগামী ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করে অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষকে সরকারি খরচে আইনি সেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। প্রধান বিচারপতি গত বছরের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সর্বোচ্চ আদালতে অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের আইনি সেবা গ্রহণের পথ সুগম করেছেন।

Be the first to comment on "সুপ্রিম কোর্ট লিগ্যাল কমিটির সঙ্গে এলআরএফ-এর মতবিনিময় বুধবার"