শিরোনাম

সেলফি তুলতে গিয়ে পানিতে, উদ্ধার করতে গিয়ে ৫ বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া এক বন্ধুকে উদ্ধার করতে গিয়ে অপর পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে।শনিবার তেলেঙ্গানার ওয়ার‌্যাঙ্গাল জেলার ধর্মসাগর হ্রদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, ভাগদেবী ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় শিক্ষার্থী ধর্মসাগর হ্রদে বেড়াতে যায়। তাদের মধ্যে রামিয়া প্রাতিউষা নামের একজন সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায়।

প্রাতিউষাকে বাঁচাতে অন্য পাঁচ বন্ধুও একে একে হ্রদের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এদিকে প্রাতিউষা কোনো রকমে তীরে ফিরতে পারলেও তার বন্ধুরা ডুবে মারা যান।

মৃত শিক্ষার্থীদের সবার সময় ১৮ বছরের আশপাশে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী ও অপর তিনজন পুরুষ।

basic-bank

Be the first to comment on "সেলফি তুলতে গিয়ে পানিতে, উদ্ধার করতে গিয়ে ৫ বন্ধুর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*