শিরোনাম

সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও চ্যানেল আই’র প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর দেশের বরেণ্য এই সাহিতিক্যের মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমিতে। সেখান থেকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য লেখকরে মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও সৈয়দ শামসুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে লেখকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ হেলিকপ্টারে করে নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশেই দাফন করা হবে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ এই লেখককে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া সৈয়দ শামসুল হক কবিতা, ছোটগল্প, উপন্যাস, কাব্যনাট্যসহ সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।

basic-bank

Be the first to comment on "সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*