নিউজ ডেস্ক : সৌদি আরবের দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জোবাইন-ডাহারান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন। তবে ঘটনার বিস্তারিত সব তথ্য এখনও আমরা পাইনি। ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Be the first to comment on "সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত"