শিরোনাম

সড়কে হাত হারালো কিশোরী

সড়কে হাত হারালো কিশোরী

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় এক কিশোরীর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। উপজেলার পদ্দবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোরী রাফিয়া খানম (১৪) সে ওই গ্রামের এনায়েত শেখের মেয়ে।
জানা গেছে, বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো রাফিয়া, এসময় ইট বোঝাই ট্রাক (ঢাকা ট ৭৪১) কিশোরীকে ধাক্কা দিলে ছিটকে গাছের ওপর পড়লে ঘাতক ট্রাকটি সেখানে তাকে সজোরে চেপে ধরলে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বিচ্ছিন্ন হওয়া হাতটি উদ্ধার করলেও পালিয়ে যায় ট্রাক চালক।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকে থাকা দুইজনকে অটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

basic-bank

Be the first to comment on "সড়কে হাত হারালো কিশোরী"

Leave a comment

Your email address will not be published.


*