নিউজ ডেস্ক : সৌদি সরকারের সঙ্গে চলতি ২০১৭ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে আগামী ২৯ জানুয়ারি সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি ও কারিগরি দল। এ প্রতিনিধিদলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতও অর্ন্তভুক্ত হবেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলে ধর্মমন্ত্রী ও ধর্মসচিবের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও মেয়েও সৌদি আরব যাচ্ছেন।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্মসচিব মো. আবদুল জলিলের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব মো. হাফিজউদ্দিন, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডা. মো. আবুল কালাম আজাদ, ব্যক্তিগত অফিসার মো. আবু সাইদ, ধর্মসচিবের ব্যক্তিগত সহকারী মো. গোলাম মাওলা, বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ও ধর্ম মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হাসান।

Be the first to comment on "হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী"