নিউজ ডেস্ক:সিলেট, মঙ্গলবার, ০৯ আগষ্ট ২০১৬ :: হবিগঞ্জে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ২৫ যাত্রী আহত হন।
এ সময় বাসের পেছনে থাকা দু’টি প্রাইভেটকার ও একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আরও পাঁচজন আহত হন।
দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
সিলেটভিউ২৪ডটকম/বানি/ডিজেএস

Be the first to comment on "হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩০"