শিরোনাম

‘হামলাকারীরা খুব শিগগির এর শাস্তি পাবে’

নিউজ ডেস্ক : ভারতের বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের উরি শহরের একটি সেনাঘাঁটিতে আজ এক সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হয়েছেন। পাল্টা আক্রমণে নিহত হয়েছে ৪ জঙ্গিও। এমন বর্বর হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার ভোরের দিকে একটি সেনাঘাঁটিতে এ হামলা চালানো হয়।

দুঃখ প্রকাশ করে শাহরুখ আজ দুপুরে তার ফ্যানপেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘হঠাৎ শুনলাম কিছু কাপুরুষ কাশ্মীরের উরি শহরে আক্রমণ চালিয়েছে। সেখানে নিহত সৈনিক ও তাদের পরিবারের প্রতি প্রার্থনা ও সমবেদনা জানাচ্ছি। এবং আশা করছি হামলাকারীরা খুব শিগগির এর শাস্তি পাবে।’

প্রসঙ্গত, গেল কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর উপর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। উরির যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটির অবস্থান রাজধানী শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে। বর্তমানে ওই ঘাঁটিতে সাঁড়াশি অভিযান চলছে।

basic-bank

Be the first to comment on "‘হামলাকারীরা খুব শিগগির এর শাস্তি পাবে’"

Leave a comment

Your email address will not be published.


*