নিউজ ডেস্ক : অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টার। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন। অল্পের জন্য সতীর্থ প্রাণে বেঁচে ফেরায় সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ… যখন তোমার জন্য ১৭ কোটি মানুষের দোয়া থাকবে তখন এমনটি হবে… শুনে খুবই ভালো লাগছে যে সাকিব নিরাপদ এবং সুস্থ আছে। কিন্তু, যে ব্যক্তি তার জীবন হারিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। চলুন তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি…’
১৭ কোটি মানুষের দোয়া থাকায় সাকিব নিরাপদ ও সুস্থ আছে : মুশফিকুর

Be the first to comment on "১৭ কোটি মানুষের দোয়া থাকায় সাকিব নিরাপদ ও সুস্থ আছে : মুশফিকুর"