শিরোনাম

১৮০ দিনে ইউপি নির্বাচন সম্পন্ন করা কঠিন : সিইসি

নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ১৮০ দিনে ইউপি নির্বাচন সম্পন্ন করা কঠিন। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়নগুলোর নির্বাচন এই অল্প সময়ে সম্পন্ন করা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০১৬ উপলক্ষে এ সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচন মাঝামাঝি পর্যায়ে আছে। এখনো দুটি পর্যায় বাকি আছে। এবার আইনের বাধ্যবাধকতা রয়েছে। জুন থেকে রমজান শুরু হচ্ছে। এসময় নির্বাচন করা কঠিন। আমরা সাধারণত সেটি করি না।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এসময় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, ডিআইজি শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার একেএম হাফিজ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, খোরশেদ আলম, কোস্টগার্ডের কমান্ডার ফয়েজ উদ্দিন, বিজিবির লে. কর্নেল ইকরাম, লে. কর্নেল ইমারতসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "১৮০ দিনে ইউপি নির্বাচন সম্পন্ন করা কঠিন : সিইসি"

Leave a comment

Your email address will not be published.


*