নিউজ ডেস্ক:বয়স মাত্র ২৩ মাস। এই বয়সে যেখানে অনেক শিশুই ভালোভাবে হাটতে পারেনা সেখানে হাওয়ার্ড ওং নামের এই শিশুটি ড্রাম বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা ইন্টারনেট দুনিয়াকে। তার সেই ড্রাম বাজানোর ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া জাগায় ইন্টারনেট জগতে। ২০০৮ সালের ৯ জুলাই শিশুটির পিতা কিটজ ওং প্রকাশ করেন সেই ভিডিও। ভিডিওটি এখন পর্যন্ত ৭৮ লাখের বেশী দেখা হয়েছে।
মজার ব্যাপার হল সেই শিশুটির বয়স এখন ১০ বছর। গত ১৭ই মার্চ শিশুটির পিতা কিটজ ওং আবারও সেই শিশুটির বর্তমান ড্রাম বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন।

Be the first to comment on "২৩ মাস বয়সেই ড্রাম বাজালো যে শিশু!"