শিরোনাম

২৬ দিন পর খুলছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ

নিউজ ডেস্ক: এমবিএ’র শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল খুনের ঘটনায় ২৬ দিন বন্ধ থাকার পর শুরু হচ্ছে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষা কার্যক্রম।

সোমবার থেকে অনুষদে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিবিএ ২৩ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান আয়োজন নিয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে কোন্দলে গত ২৯ মার্চ খুন হন সোহেল।

তার পর বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ  হয়ে যায়। গত ৪ মার্চ বিবিএ অনুষদ বন্ধ রেখে অন্য বিভাগ ও অনুষদগুলো খুলে দেওয়া হয়।

এদিকে ক্যাম্পাসে ছাত্র খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ ছুরিকাঘাতকারী হিসেবে শনাক্ত মো. ইব্রাহীম সোহানসহ ১৬ জনকে স্থায়ী ও সাতজনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা সবাই সোহেলের বাবার করা মামলার আসামি।

basic-bank

Be the first to comment on "২৬ দিন পর খুলছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ"

Leave a comment

Your email address will not be published.


*