নিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে বুধবার এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে জনগণ। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো- টঙ্গী মুদাফা নিশাত নগর এলাকার সেকান্দার আলীর ছেলে আব্দুর রহমান (২০), মৃত নুরুজ্জামানের ছেলে কামাল হোসেন (২২) ও নাটোর জেলার চুলকাটিয়া এলাকার মমতাজ আলীর ছেলে কামাল হোসেন (২৭)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ও এলাকাবাসি জানায়, কালিগজ্ঞ বাজারের ব্যাবসায়িদের কাছথেকে মাছ বিক্রির টাকা সংগ্রহ করে বুধবার একটি পিকআপ ভ্যান যোগে ফিরছিল গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার পাইকারি ব্যবসায়ী কেশব চন্দ্র সরকার। পথে পিকআপ ভ্যানটি কালিগজ্ঞ-টঙ্গী সড়কের শিমুলিয়া এলাকায় পৌছলে বিপরীত দিগথেকে একটি মোটরসাইকেল যোগে তিন যুবক এসে ভ্যানটিন গতিরোধ করে। পরে যুবকরা ওই ব্যাবসায়ির কাছ থেকে ৩৩ হাজার ৮শ টাকা ও দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ওই এলাকার রেলওয়ে সড়কের গেইট ফেলে ছিনতাই কারীদের আটক করে । এসময় উত্তেজিত লোকজন আটককৃতদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কালিগজ্ঞ থানা হাজতে নিয়ে যায়।
৩ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Be the first to comment on "৩ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ"