নিউজ ডেস্ক : ২৫ জানুয়ারি রিলিজ করেছে কাবিল। মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ ভালোভাবে চলছে ছবিটি। গত তিনদিনে ছবিটির মোট আয় ৩৮.৮৭ কোটি টাকা। শাহরুখ খান অভিনীত রইসের সঙ্গে একইদিনে রিলিজ করেছে কাবিল। রইস মুক্তি পায় ২৭০০টি স্ক্রিনে। অন্যদিকে, ২২০০টি স্ক্রিনে মুক্তি পায় কাবিল।
বুধবার মুক্তির দিন ছবিটির আয় ছিল ১০.৪৩ কোটি। দ্বিতীয় দিন ছবিটি আয় করে ১৮.৬৭ কোটি। তৃতীয়দিনে বক্স অফিস থেকে কাবিলের কালেকশন ছিল ৯.৭৭ কোটি। বিষয়টি জানিয়ে টুইট করেছেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। তবে, শনিবার ও রবিবার কাবিলের আয় আরও বাড়বে বলে আশাবাদী তিনি। সঞ্জয় গুপ্তা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন ও ইয়ামি গৌতম।

Be the first to comment on "৩ দিনে ৩৮.৮৭ কোটি আয় কাবিলের"