শিরোনাম

৭ সৃজনশীল বাতিলের দাবিতে হবিগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক : ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থী ও বিভিন্ন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা পরীক্ষায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর না লিখা ও পূর্বের পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে হবিগঞ্জের প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত টাউন হল রোড অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। ‘৭টি সৃজনশীল লিখব না, দাবী একটাই সৃজনশীল ৬টা চাই’- এমন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের কেবিনেট প্রেসিডেন্ট মোহাম্মদ খাইরুল চৌধুরির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা উদীচীর সদস্য আব্দুল হাকিম, সংস্কৃতি কর্মী শেখ ওসমান গনি রুমী, শাকির আহমেদ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আহমেদ ইতুন, মাহির, নজরুল ইসলাম, মিলন, রায়হান, রাকি, নিজাম, শহিদুল, নয়ন, সামিন, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিথি, পলি, সুমা, কলি, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ছাত্র রিয়াদ, মনির, জেকেএন্ডএইচকে হাই স্কুল এন্ড কলেজের ছাত্র চয়ন, আফজলসহ বিভিন্ন হাই স্কুলের শিক্ষার্থীরা।

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের কেবিনেট প্রেসিডেন্ট মোহাম্মদ খাইরুল চৌধুরি বলেন, “২ ঘন্টা ১০ মিনিটে ৬টা সৃজনশীল প্রশ্ন লিখাই অনেক কষ্টকর, আর এখন ৭টা লিখাতো অসম্ভব। আমরা ছাত্র। আমাদের কাজ লেখাপড়া করা। অসামঞ্জস্যপূর্ন কিছু আমাদের উপর চাপিয়ে দিলে তা আমরা মেনে নেব না।”

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে হবিগঞ্জ শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টার যানজটে শহর অচল হয়ে পড়ে। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের দাবির সাথে আমিও একমত। তোমাদের দাবির একটি লিখিত আবেদন দিলে আমি সেটা মন্ত্রনালয়ে পাঠানোর ব্যবস্থা করবো।”

basic-bank

Be the first to comment on "৭ সৃজনশীল বাতিলের দাবিতে হবিগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ"

Leave a comment

Your email address will not be published.


*