শিরোনাম

৯৩ হাজার ৮৯৪ কোটি টাকার আরএডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের জন্য ৯৩ হাজার ৮৯৪কোটি ৬৮ লাখ টাকায় সংশোধিত এডিপি অনুমাদন দেয়া হয়েছে। ফলে মূল এডিপি ১ লাখ ৯৯৭ হাজার কোটি টাকা থেকে কমে গেছে প্রায় ৭ হাজার ১০৩ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন খাত, দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুত এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা ও ধর্ম খাত। মঙ্গলবার জাতীয় অর্থনেতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিকুল-উল-ইসলাম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপন বিভাগের সচিব কানিজ ফাতেমা

basic-bank

Be the first to comment on "৯৩ হাজার ৮৯৪ কোটি টাকার আরএডিপি অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*