শিরোনাম

৯ মাস নিষেধাজ্ঞা কমলো শারাপোভার

নিউজ ডেস্ক : মাদক গ্রহণের দায়ে দুই বছরের নিষিদ্ধ পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারিয়া শারাপোভার (২৯) নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ মাস করা হয়েছে। কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে রুশ তারকার আপিলের ফলে এমন রায় দেয়া হয়।

২০১৭ সালের ২৬ এপ্রিল টেনিস কোর্টে ফিরতে পারবেন শারাপোভা। রায়ের পর তিনি বলেন, “আামি অধীরভাবে আবার কোর্টে ফেরার দিনের অপেক্ষায় রয়েছি।”

নিষিদ্ধ মাদক ‘মেলডনিয়াম’ ব্যবহারের দায়ে শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। শারাপোভা অবশ্য ঔষধ হিসেবে তা গ্রহণের দাবি করেন।

পরে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করেন তিনি।

গত জানুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে মারিয়া শারাপোভা ডোপিং টেস্টে পজিটিভ হন।

 

basic-bank

Be the first to comment on "৯ মাস নিষেধাজ্ঞা কমলো শারাপোভার"

Leave a comment

Your email address will not be published.


*