শিরোনাম

অনুষ্কার প্রসঙ্গে বিরাটকে কী বললেন শাহরুখ?

নিউজ ডেস্ক : কোনও কারণ ছাড়াই যে ইন্ডাস্ট্রি তাঁর নাম ‘কিং’ খান দেয়নি তা ফের প্রমাণ করলেন শাহরুখ। এ বার তিনি হোস্ট। আর তাঁর আপ্যায়ণ গ্রহণ করলেন বিরাট কোহালি।
সম্প্রতি প্রাগে ‘লেডি লভ’ অনুষ্কা শর্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরাট। সেখানে তখন ইমতিয়াজ আলির পরের ছবির শুটিং করছিলেন শাহরুখ-অনুষ্কা। আপাতত সে ছবির নাম দেওয়া হয়েছে ‘দ্য রিং’। অনুষ্কার ব্যস্ততার জন্য ফিল্মের সেটেই তাঁর সঙ্গে দেখা করতে চলে এলেন বিরাট।
জানা গিয়েছে, সেটে বিরাটকে আপ্যায়ন করেন স্বয়ং শাহরুখ। সূত্রের খবর, বিরাটের আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে তা নিয়ে আগেই পুরো প্রোডাকশন টিমকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আপ্যায়নের পাশাপাশি শাহরুখ বেশ কিছু ক্ষণ বিরাটের সঙ্গে কাটিয়েছেন। শুটিং শেষে দু’জনের মধ্যে সিনেমা, ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিষয়ে বেশ কিছু ক্ষণ কথাও হয়। সূত্রের খবর, শাহরুখের আতিথেয়তায় বিরাট ও অনুষ্কা দু’জনেই মুগ্ধ।
সূ্ত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "অনুষ্কার প্রসঙ্গে বিরাটকে কী বললেন শাহরুখ?"

Leave a comment

Your email address will not be published.


*