শিরোনাম

অবশেষে জয়রথ থামল আর্সেনালের

নিউজ ডেস্ক : টানা ১৪ ম্যাচ জিতে অজেয় হয়ে উঠেছিল আর্সেনাল। অবশেষে পরাজয়ের স্বাদ পেতে হলো তাদের।

মঙ্গলবার রাতে এভারটনের মাঠ গুডিসন পার্কে ২-১ গোলে হারল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
তবে ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। এতে কিছুটা ভাগ্যের হাতও রয়েছে। সানচেজের ফ্রি-কিকে ডিফেন্ডার উইলিয়ামসের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। কিন্তু বিরতির ঠিক আগে আগে লেইটন বেইন্সের লম্বা ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান কোলম্যান।

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে সানচেজের ক্রসে বল পেয়েও মেসুত ওজিলের শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় গোলের জন্য মরিয়া সফরকারীদের। এরপর ৮৬ মিনিটে ইংলিশ মিডফিল্ডার রস বার্কলির কর্নারে বিনা বাধায় হেডে এভারটনকে এগিয়ে দেন ওয়েলসের ডিফেন্ডার উইলিয়ামস। এরপর আর গোল করতে পারেনি কোনো দল। হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় সানচেজদের।

basic-bank

Be the first to comment on "অবশেষে জয়রথ থামল আর্সেনালের"

Leave a comment

Your email address will not be published.


*