শিরোনাম

অভিনেত্রী হতে চায় মেয়ে, আতঙ্কে মা

নিউজ ডেস্ক : তিনি নিজে বলিউডের এক পরিবার থেকে এসেছেন। বাবা, মা, ভাই তিনজনই বলিউডের স্টার।

কিন্তু তার মেয়ে যদি সে দিকে পা বাড়ায়, তাহলে চিন্তার বিষয়। জানিয়েছেন শ্বেতা বচ্চন নন্দা।
তিনি জানিয়েছেন, “ও যদি অভিনেতা হতে চায়, তাহলে চিন্তার বিষয়। আমার মনে হয়, এটা যতটা সহজ দেখায়, ততটা নয়। খুব শক্ত কাজ। বিশেষত তুমি যদি কোনো মহিলা হও, কাজ আরও কঠিন হয়ে যায়। এ ছাড়া অনেক অসফলতাও আছে। যেগুলো মানুষ দেখতে পায় না। ”

নিজের ইনস্টাগ্রাম ছবি নিয়ে এখন স্পটলাইটে আছেন নব্য নভেলি নন্দা। তবে শ্বেতার মতে, অভিনেত্রী হওয়ার জন্য সঠিক প্রস্তুতি দরকার। ঐশ্বরিয়া ধনুশের বই স্ট্যান্ডিং অন দা অ্যাপেল বক্সের উদ্বোধনে এসে তিনি জানিয়েছেন, “আমার মা পরিবারের বড় মেয়ে। তিনি তার বাবাকে অভিনয়ে যোগ দেওয়ার কথা বলেছিলেন। তারপর তিনি অ্যাক্টিং স্কুলে ভর্তি হন। আমার মা খুব ভালো ছাত্রী ছিলেন। আমার মনে হয় এভাবেই এগোনো উচিত। এমন নয় যে তুমি দেখলে, আর সেটা হয়ে গেল। তাড়াতাড়ি ফেম ও টাকা একটা জনশ্রুতি মাত্র। ”

ঐশ্বরিয়া ধনুশের বইয়ের মুখবন্ধ লিখেছেন শ্বেতা। তিনি নিজে খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন। মেয়ে নব্যর সম্পর্কেও তিনি খুব প্রোটেকটিভ। নব্য তার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাহসী ছবির জন্য একাধিকবার খবরে এসেছেন। সম্প্রতি শ্বেতা মিডিয়াকে অনুরোধ করেছেন তার মেয়ের ব্যক্তিগত জীবন যেন ব্যক্তিগতই রাখা হয়। “আমার সন্তানরা সেলিব্রিটি নন। তাদের নিয়ে কেন ইন্টারনেটে কথাবার্তা হয়। অ্যাটেনশন ওদের নিজেদের অর্জন করতে দিন। ” বক্তব্য শ্বেতার।

দিনকয়েক আগে র‍্যাম্পে হেঁটেছিলেন শ্বেতা বচ্চন নন্দা। প্রথমবার। প্রথমবার র‍্যাম্প ওয়াকের পর প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "অভিনেত্রী হতে চায় মেয়ে, আতঙ্কে মা"

Leave a comment

Your email address will not be published.


*