নিউজ ডেস্ক : অভিবাসন ইস্যুতে ফের কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃতায় ট্রাম্প এমনটাই জানান।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপত্তা ও কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করার মধ্যদিয়ে বাস্তব ও ইতিবাচক অভিবসান নীতি পুনর্গঠন করা সম্ভব বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমরা অবশ্যই আমেরিকান কম্পানি ও শ্রমিকদের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করবো।
ঐতিহাসিক ট্যাক্স সংস্কারে তার টিম কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, কম্পানিগুলোর ওপর থেকে আমরা ট্যাক্সের হার কমাবো, যাতে তারা এবং যে কেউ যেখানে ইচ্ছে সেখানে কাজ করে উন্নতি লাভ করতে পারে।

Be the first to comment on "অভিবাসন ইস্যুতে ফের কঠোর অবস্থানে ট্রাম্প"