নিউজ ডেস্ক : অমতে বিয়ে ঠিক করায় বরিশালের হিজলা উপজেলায় বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে সে রশিতে ঝুলে ওই ছাত্রী আত্মহত্যা করেন। বৈশাখী আক্তার (১৪) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামের কবির সিকদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখীর মা বিদেশ থেকে ফিরে আসা তার বোনের (উম্মে হাবিবা) ছেলের সঙ্গে বৈশাখীর বিয়ে দিতে চান। এ জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু বৈশাখী এ বিয়েতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে অভিমান করে বৈশাখী আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফোরকান আলী জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Be the first to comment on "অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা"