নিউজ ডেস্ক : অমিতাভ বচ্চনকে নাকি রিপ্লেস করতে চলেছেন রণবীর কাপুর। এবার তিনিই হোস্ট করবেন কউন বনেগা ক্রোড়পতি।
শোনা যাচ্ছে তেমনই।
Who Wants to Be a Millionaire?-এর ভারতীয় ভার্শন কউন বনেগা ক্রোড়পতি এতদিন হোস্ট করতেন অমিতাভ বচ্চন। শো-এর অন্যতম প্রধান রসায়ন ছিলেন তিনি। মেগাস্টারের সঙ্গে মুখোমুখি হটসিটে বসে কোটি টাকার জ্যাকপট পাওয়ার জন্য খেলতেন প্রতিযোগীরা। শো-এর শুরু থেকেই তা হোস্ট করতেন অমিতাভ। মাঝে একবার শাহরুখ খান হোস্ট করেছিলেন কউন বনেগা ক্রোড়পতি। কিন্তু তারপর আবার ফিরে আসেন বিগ বি।
কিন্তু আবার নাকি হোস্ট পালটাতে চলেছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবার শো হোস্ট করবেন রণবীর কাপুর। পরের সিজনেই হোস্ট হিসেবে দেখা যাবে রণবীর কাপুরকে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিছু জানাননি রণবীর কাপুরও।
অমিতাভকে সরিয়ে রণবীর!

Be the first to comment on "অমিতাভকে সরিয়ে রণবীর!"