শিরোনাম

অসন্তোষের জের ধরে ১০০ শ্রমিক ছাঁটাই

নিউজ ডেস্ক : আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে আরো ১০০ শ্রমিককে ছাঁটাই করেছে ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল থানা সংলগ্ন এলাকায় অবস্থিত ফাউন্টেন গার্মেন্টসের প্রধান ফটকে ছবি সংযুক্ত করে ছাঁটাইকৃত তালিকা প্রকাশ করা হয়েছে।

ফাউন্টেন গার্মেন্টেসের প্রোডাকশন ইনচার্জ সমুন হাসান সংবাদ মাধ্যমের এক কর্মীকে জানান, কারখানার সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে প্রায় ১০০ শ্রমিককে ছাঁটাইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। কয়েকদিন ধরে চলমান আন্দোলনে অবৈধভাবে প্রবেশ, ভাঙচুর, চুরির অভিযোগ তুলে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধ শতাধিক শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়।

basic-bank

Be the first to comment on "অসন্তোষের জের ধরে ১০০ শ্রমিক ছাঁটাই"

Leave a comment

Your email address will not be published.


*