শিরোনাম

উচ্চশিক্ষার মান নিশ্চিতে কাউন্সিল গঠনে আইন অনুমোদন

নিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ন্ত্রণে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি ‍জানান, দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নের জন্যে এ আইন। এর আওতায় একটি কাউন্সিল গঠন করা হবে। যার নাম হবে অ্যাক্রেডিটেশন কাউন্সিল।

‘এই অ্যাক্রেডিটেশন কাউন্সিলে একজন চেয়ারম্যান, চারজন পূর্ণকালীন এবং আটজন খণ্ডকালীন সদস্য থাকবেন। তাদের সমন্বয়ে গঠিত কাউন্সিল বিশ্ববিদ্যালগুলোর শিক্ষা কার্যক্রম যাচাই করে সনদ দেবে।’

এর আগে গত ২৮ মার্চ এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ওই সময় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছিলেন, কাউন্সিলের দায়িত্ব হবে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সার্টিফিকেট দেওয়ার শর্তাবলী নির্ধারণ করা এবং প্রয়োজনে অ্যাক্রেডিটশন সার্টিফিকেট বাতিল করা।
‘তবে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাতিল হয়ে গেলে রিভিউয়ের সুযোগ থাকবে।’
এ কাউন্সিল ইউজিসির সঙ্গে ‘সাংঘর্ষিক’ হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি মোহাম্মদ শফিঊল আলম বলেন, ‘হবে না। এটি একটি স্লিম প্রতিষ্ঠান। আর ইউজিসি বৃহ‍ৎ প্রতিষ্ঠান।’
বাংলাদেশে বর্তমানে ৩৮টি পাবলিক ও ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়কে কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে।

basic-bank

Be the first to comment on "উচ্চশিক্ষার মান নিশ্চিতে কাউন্সিল গঠনে আইন অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*