নিউজ ডেস্ক : অ্যাপল স্টোরে ঢুকে আইফোন এবং ম্যাকবুক ভাঙ্গলেন এক ফরাসী কাস্টমার। ফ্রান্সের দিজন শহরের এক অ্যাপল স্টোরে ঢুকে লোহার বল দিয়ে একটি ম্যাকবুকসহ প্রায় ১০টি আইফোন ভেঙ্গে ফেলেন ঐ অসন্তুষ্ট কাস্টমার। অ্যাপল কাস্টমার সাপোর্ট নিয়ে বিশ্বব্যাপী প্রায়ই বিভিন্ন ধরণের অভিযোগ পাওয়া যায়।
ফরাসী সংবাদমাধ্যম লে বিয়েন পাবলিকের তথ্যানুসারে, ভোক্তা অধিকার এবং টাকা ফেরতের ব্যাপারে অ্যাপল স্টোরের অসহযোগিতার কারণে অসন্তুষ্ট হয়ে আইফোন ভাঙ্গা শুরু করেন ঐ কাস্টমার। তবে অ্যাপল পণ্য ছাড়া অন্য কোন কিছুর ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়। তবে কাস্টমারটিকে সম্পদ ক্ষতিসাধনের দায়ে হাজার হাজার ডলার জরিমানা দিতে হতে পারে।
অ্যাপল স্টোরে ঢুকে আইফোন ভাঙ্গলেন অসন্তুষ্ট কাস্টমার

Be the first to comment on "অ্যাপল স্টোরে ঢুকে আইফোন ভাঙ্গলেন অসন্তুষ্ট কাস্টমার"