শিরোনাম

আইএসএর হুমকির মুখে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ!

নিউজ ডেস্ক : এবার ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসএর হুমকির শিকার হলো ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ।আলবেনিয়া ও ইসরাইলের মধ্যকার সেই ম্যাচটি স্থানান্তরের চিন্তাভাবনা করছে।
ইসরাইল বলেছে যে বলকান অঞ্চলে তার নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে পারে ইসলামী স্টেট (আইএস)-এর একটি গ্রুপ। এ হুমকি পাওয়ার কারণে তার নাগরিকরা আলবেনিয়ার সঙ্গে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে পারবেনা বলে মঙ্গলবার জানিয়েছে।
এ দিন আলবেনীয় ফুটবল কর্মকর্তারা জানিয়েছে, পরিকল্পিত সন্ত্রাসী হামলার আশংকায় নিরাপত্তার স্বার্থে ইসরাইলের সঙ্গে বাছাইপর্বের ম্যাচটি স্থানান্তরিত করা হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়, “সাম্প্রতিক দিনগুলোতে ইসলামী স্টেটের সঙ্গে সম্পৃক্ত কিছু লোক বলাকান এলাকায় আটক হয়েছে। আটককৃতরাসহ আরো কিছু লোক সন্ত্রাসী হামলার পরিকল্পনা গ্রহণ করেছে। আটককৃতদের কাছ থেকে আগামী ১২ নভেম্বর পূর্ব নির্ধারিত ইসরাইল বনাম আলবেনিয়া ম্যাচের সুচিও উদ্ধার করা হয়েছে।”

basic-bank

Be the first to comment on "আইএসএর হুমকির মুখে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ!"

Leave a comment

Your email address will not be published.


*