শিরোনাম

আওয়ামী লীগ রাজপথের দল: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা রাজপথে আছি, বিরোধী দলেও থাকলেও রাজপথে থাকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দ্যেশে এ কথা বলেন ওবায়দুল।

ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারি বাঙালিদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে। এর মধ্য দিয়ে বিজয় পূর্ণতা পায়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটা বড় দল। ছিটেফোঁটা সমস্যা থাকতেই পারে। যারা দলের প্যারাসাইট তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ১১ জানুয়ারির পর থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, যারা আন্দোলনে ব্যর্থ তারাই প্রধামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে আরও সুসংগঠিত করা হবে। বাংলাদেশ উন্নয়নের পথে এগুচ্ছে। উন্নয়নে বাংলাদেশ বিশ্বের কাছে সমাদৃত বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সমাবেশর অনুমতি না দেওয়ার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকে। তাদের নেতারা কেউ ঘর থেকে বের হয়না। কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকলে কর্মী আসবে কোথা থেকে? কর্মসূচি দিয়ে যারা ঘরে বসে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়ে লাভ কি? তারা (বিএনপি)এখন পথ হারা পথিক। যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে জয়ী হতে পারে না। তিনি বলেন, ব্যর্থতা ও হতাশায় বিএনপি এখন বেপরোয়া। মঈন খান ঘরে বসে বড় বড় কথা বলেন। তিনি কোনোদিন রাজপথে নেমেছেন? এই নেতারা কখনও রাজপথে নামে না। আওয়ামী লীগ বিরোধী বা সরকারে থাকুক না কেন, সব সময় রাজপথে থাকে।

basic-bank

Be the first to comment on "আওয়ামী লীগ রাজপথের দল: সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*