শিরোনাম

আক্রমণাত্বক হতে গিয়ে প্যাভিলিয়নে সাকিব

নিউজ ডেস্ক : না, সাকিবের ব্যাটিং স্টাইলে পরিবর্তন নেই। সাকিব সাকিবের মতোই খেলে যাচ্ছিলেন। তবে গল টেস্টের তৃতীয় দিনে দলের বিপদের সময় একটু বেশি আক্রমণাত্বক হয়ে উঠেছিলেন তিনি। ১টি চার এবং ১টি ছক্কায় ১৯ বলে তুলে ফেলেছিলেন ২৩ রান। কিন্তু সান্দাকানের বলে তাকে থামতে হলো। বলটি ফাইন লেগ দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় কিপার ডিকাভিলার হাতে। গতকাল তামিমও অদ্ভুত রানআউট হওয়ার আগে এভাবেই ব্যাট চালিয়েছিলেন। তামিমের ব্যাটে বল লাগেনি, সাকিবের ব্যাটে লাগল।

এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। মুশফিকের নতুন সঙ্গী মাহমুদ উল্লাহ রিয়াদ।

basic-bank

Be the first to comment on "আক্রমণাত্বক হতে গিয়ে প্যাভিলিয়নে সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*