শিরোনাম

লস অ্যাঞ্জেলসে ওয়ার্ন মেতেছেন নয়া রোমান্সে

নিউজ ডেস্ক : স্বদেশীয় ৩২ বছরের সুপার মডেল এমিলে শিয়ার্সের সঙ্গে কি নতুনভাবে রোমান্সে জড়িয়ে পড়লেন ৪৭ বছরের প্রাক্তন অস্ট্রেলীয় লেগস্পিনার শেন ওয়ার্ন? ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি টেস্ট সিরিজে ধারাভাষ্যর দায়িত্ব ছেড়ে আচমকা লস অ্যাঞ্জেলেস উড়ে যান কিংবদন্তি এই ক্রিকেট ব্যক্তিত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা বুধবার দাবি করেছে, শিয়ার্সের অনুরোধে তিনি ধারাভাষ্যর দায়িত্ব ছেড়ে দিতে দ্বিধা করেননি। লস অ্যাঞ্জেলসের একটি রেস্তোরাঁয় শিয়ার্সের সঙ্গে ডিনারের ছবিও সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন ওয়ার্ন।

বলেছেন, স্বপ্নের শহরে স্বপ্নসুন্দরীর সঙ্গে সময় কাটানোর মতো আনন্দ আর কিছু হতে পারে না। সময়টা দারুণ কাটছে ওর সঙ্গে। ওয়ার্নের এমনই মন্তব্যে ফের জল্পনা তৈরি হয়েছে। হলিউডের অভিনেত্রী এলিজাবেথ হার্লের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর সিঙ্গল জীবন কাটাচ্ছেন ওয়ার্ন। যদিও মার্কিন সংবাদমাধ্যমের খবর, অস্ট্রেলীয় সুপার মডেলের সঙ্গে গত তিন মাস ধরে ডেটিং করছেন প্রাক্তন লেগস্পিনার। শিয়ার্স বলেছেন, আমাদের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাই না। তবে শেনের সাহচর্য খুব উষ্ণ আমার কাছে।

basic-bank

Be the first to comment on "লস অ্যাঞ্জেলসে ওয়ার্ন মেতেছেন নয়া রোমান্সে"

Leave a comment

Your email address will not be published.


*