নিউজ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ অক্টোবর মৃত্যুবরণ করা ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তোকে জয় উৎসগ করেছে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেইমাররা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘আমরা এই জয়টি কার্লোস আলবার্তোকে উৎসর্গ করছি। আমি যেভাবে চেয়েছিলাম, তার চেয়েও ভালো শুরু করেছে ছেলেরা। ম্যাচের আগে কার্লোস আলবার্তোর গোলের ছবিটা নিয়ে ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম। এটাই হয়তো টিম স্প্রিট বাড়িয়ে দিয়েছে।’ ডিও ডি জেনেরিওতে মৃত্যুবরণ করেন ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আলবার্তো। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে জয়ে বাছাইপর্বের শীর্ষেই আছে ব্রাজিল। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। আর সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই পড়ে আছে আর্জেন্টিনা।
আলবার্তোকে জয় উৎসর্গ করলো ব্রাজিল

Be the first to comment on "আলবার্তোকে জয় উৎসর্গ করলো ব্রাজিল"