শিরোনাম

আশকোনার জঙ্গি আস্তানা : সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিউজ ডেস্ক : রাজধানীর পূর্ব আশকোনার ৫০ নম্বর বাসার নিচতলায় জঙ্গি আস্তানার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাত সোয়া ১১টায় দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএসজি) উপ পরিদর্শক (এসআই) শাহীনূর ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে ৮ জনকে আসামি করা হয়েছে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, ২৫ ডিসেম্বর রবিবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে, মামলার নম্বর ২৬। এতে জেবুন্নাহার ইসলাম ওরফে শিলা, তৃষামণি ওরফে উম্মে আয়েশা, শাকিরা ওরফে তাহিরা, সামিনা ওরফে আফিফা, আফিফ কাদেরী ওরফে আদরসহ অজ্ঞাত ৩ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, আশকোনার জঙ্গি আস্তানায় শুক্রবার দিবাগত রাত ১২টার পরপরই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। অভিযানে দু’জন জঙ্গি নিহত, একজন আহত ও চারজন আত্মসমর্পণ করে।

basic-bank

Be the first to comment on "আশকোনার জঙ্গি আস্তানা : সন্ত্রাসবিরোধী আইনে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*