শিরোনাম

ঈদ-উল-আযহার যত এ্যালবাম

নিউজ ডেস্ক : ঈদ-উল-আযহা উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বেশকিছু এ্যালবাম বাজারে এনেছে। এবারের ঈদ উপলক্ষে যে সব প্রযোজনা প্রতিষ্ঠান নতুন এ্যালবাম রিলিজ দিয়েছে তার মধ্যে রয়েছে লেজার ভিশন, সিডি চয়েস, সিএমভি, সুরঞ্জলি, ঈগল মিউজিক, জিসিরিজ অগ্নিবীণা, সঙ্গীতা মাই সাউন্ড প্রভৃতি। এবারের ঈদে নতুন এ্যালবামের খবরাখবর নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছেন সাজু আহমেদ।
সিডি চয়েসের ১৯ এ্যালবাম : স্নেহাশীষ ঘোষের কথা এবং ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে ন্যান্সির দ্বৈত এ্যালবাম ‘ন্যান্সি উইথ স্টারস’। এ্যালবামে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান, মিনার, কুমার বিশ্বজিৎ ও বাপ্পা মজুমদার। ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রে গানের এ্যালবাম ‘সুলতানা বিবিয়ানা’। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, ইমরান, আকাশ ও বাংলা মেন্টালস। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, ন্যান্সি, ইমরান, পড়শী, পারভেজ, আকাশ ও বাংলা মেন্টালস। মিনারের একক এ্যালবাম ‘দেয়ালে দেয়ালে’। সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী মিনার নিজেই। জাহিদ আকবরের কথা এবং হাবিব ওয়াহিদের সুর ও সঙ্গীতে হাবিবের একক গান ‘মেঘে ঢাকা শহর’। এতে ডুয়েট কণ্ঠ দিয়েছেন নির্ঝর। টি এম সাব্বিরের কথা এবং বনি আহমেদের সুর ও সঙ্গীতে তাহসানের একক গানের এ্যালবাম ‘ভালবাসার পঙক্তিমালা’। সাজিদ সরকারের সুর ও সঙ্গীতে মিথিলার কথায় তাহসান ও মিথিলার একক গানের এ্যালবাম তোমার আমার’। তানজিব সারোয়ারের কথা ও সুরে পড়শীর একক গানের এ্যালবাম ‘ভাল রাখার উপায়’। গানটির সঙ্গীত পরিচালনা ও ডুয়েট কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ। নিজের সুরেই মিলনের একক এ্যালবাম ‘মিলনের গল্প’। সঙ্গীত পরিচালনা করেছেন রেজোয়ান শেখ ও এমএমপি রনি। এমএমপি রনির সঙ্গীত পরিচালনায় মিলনের একক গানের এ্যালবাম ‘আকাশ বদলে’। গানটির গীতিকার, সুরকার ও শিল্পী হিসেবে মিলন নিজে। রেজোয়ান শেখের সুর ও সঙ্গীতে মিক্সড এ্যালবাম ‘ছুঁয়ে ছুঁয়ে’। মিক্সড এ্যালবাম ‘বুকের ভিতর’। মিক্সড এ্যালবাম ‘দুঃখ বলি’। সুর করেছেন ইমরান, কাজী শুভ, মিলন, ইভান ইভু, সাফায়েত, সাগর ও আবিদ শীতল। সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান, রাফি, রেজোয়ান শেখ ও অয়ন চাকলাদার। সমীর ফিচারিং মিক্সড এ্যালবাম ‘সমীর মিক্সড ২০১৬’। ¯েœহাশীষ ঘোষের কথায় সাফায়েতের একক এ্যালবাম ‘ভালো রাখার উপায়’। সঙ্গীত পরিচালনায় ইমরান, রেজোয়ান শেখ ও এমএমপি রনি। দুটি গানে সাফায়েতের সঙ্গে ডুয়েট কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও আশফা। সমীরের একক এ্যালবাম ‘যারে পাখি’। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী সমীর। মেহেদী বাপনের সঙ্গীত পরিচালনায় স্যাম্জ শামীমের একক ‘উৎসব’। এ্যালবামে স্যাম্জ শামীমের সঙ্গে ডুয়েট কণ্ঠ দিয়েছেন : ফাল্গুনী, বর্ষা ও সুইটি। আজমীর বাবুর সঙ্গীত পরিচালনায় সজিব খানের এ্যালবাম ‘ভালবাসা’। এ্যালবাম ‘সেই মেয়েটা’, সুর ও সঙ্গীত পরিচালনায় সাজিদ সরকার, তাহসিন আহমেদ ও খায়েম শানু সন্ধি। গেয়েছেন তাহসান, মিথিলা, কুহু মান্নান, নির্জো হাবিব, লোপা হোসাইন ও তহসিন আহমেদ।
সিএমভির ১১ এ্যালবাম : ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও শারমিন রমার এ্যালবাম ‘একই স্বপ্ন’। সুর করেছেন বেলাল খান। জিপি মিউজিকে প্রকাশ পেয়েছে ‘একই স্বপ্ন’। মিনার-সভ্যতা-তানজীবের কণ্ঠে মাহমুদ মানজুরের কথা ও জয় শাহরিয়ারের সুর-সঙ্গীতে এ্যালবাম ‘শতেক ভুল’। শিলাজিতের প্রথম গান ‘অসহায়’। জয় শাহরিয়ারের সুরে এবং মাহমুদ মানজুরের কথায় এই গানটির শিরোনাম ‘অসহায়’। পান্থ কানাইয়ের ‘দেহখাঁচা’। ঐশীর তৃতীয় একক ‘হাওয়া’। প্রদীপ সাহার কথায় ও নাজির মাহমুদের সুরে তৈরি এ এ্যালবামের গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ও ইমন চৌধুরী। জয়ের সুরে রূপঙ্করের এ্যালবাম ‘আঁধারের বৃষ্টিতে’। মিজানের একক ‘অন্য গ্রহের মানুষ’। গানের কথা-সুর করেছেন আহমেদ রাজীব। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম ও আমজাদ হোসাইন। এতে একটি গানে মিজানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডল-এর আঁচল। ফজলুর রহমান বাবুর একক ‘হীরামন পাখি’। এর ৭টি গানের সুর করেছেন নাজির মাহমুদ, সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। এফ এ সুমনের বিশেষ ‘শূন্য ফলাফল’। এ্যালবামের ৩টি গান লিখেন প্রদীপ সাহা। গানগুলোর সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। বেলাল খানের ইপি ‘প্রেমানুভূতি’। গানগুলোর সুর করেছেন বেলাল নিজেই। এ্যালবামের একটি গানে বেলালের সঙ্গে গেয়েছেন কোনাল। শিল্পী বিশ্বাসের ‘তালা’। গান লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, নাজির মাহমুদ, পাগল জালাল ও শফিউদ্দিন শিকদার। সুর-সঙ্গীতায়োজনে নাজির মাহমুদ, মুশফিক লিটু, আহমেদ কিসলু ও আব্দুল্লাহ খান।
জি-সিরিজ অগ্নিবীণার অর্ধশত এ্যালবাম : সৈয়দ আবদুল হাদি, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এ্যান্ড্রু কিশোরের এ্যালবাম ‘নক্ষত্রের ফুল’, লায়লার প্রথম এ্যালবাম ‘আমার কুঞ্জে’, ব্যান্ড সমুদ্র’র প্রথম এ্যালবাম ‘সমুদ্রের গান’, এফএ সুমনের ‘তোর লাগিরে’, হাসান চৌধুরীর ‘ভালবাসার গল্প’, থাকছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান, ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নীল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড, তারেকের এ্যালবাম, মিক্সড এ্যালবাম ‘দূর আকাশের তারা’, ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, ‘প্রাণো বন্ধুরে’, ধ্রুব গুহর এ্যালবাম, ‘আনমনে’ (আহমেদ মাসুম), ‘ফিরে এসো মধুমিতা’ (মামুন জাহান), ‘তোমার কাছে যাবো’ (ওয়াসিম পাগলা), ‘দূরে গেলে’ (এমআর হেলাল), ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’ (মোহাম্মদ খালেদ হোসেন), ‘অনেক কথা বলেছিলেম’ (মিরা মণ্ডল), ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ (লুবা), ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’ (শায়লা সাবরিন পলি)। বাংলা চলচ্চিত্রের ভিডিও সিডি ‘সুইট হার্ট’, ‘জোর করে ভালবাসা হয় না’, ‘সীমাহীন ভালবাসা’, ‘ব্ল¬্যাক মানি’ প্রভৃতি।
লেজার ভিশনের ১৭ এ্যালবাম : দেশ বরেণ্য ফোক কণ্ঠশিল্পী দিলরুবা খানের একক অডিও এ্যালবাম ‘মনের পাখি’। মিলনের সুরে এ্যালবামের সঙ্গীতায়োজন এমএমপি রনি। জিয়াউদ্দিন আলমের কথায় খেয়ার একক ‘খেয়া’। এ্যালবামের সুর ও সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ, জে.কে. মজলিস ও একটি গানের সুর করেছেন মেহতাজ। একটি গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু। প্রবাসী কণ্ঠশিল্পী শবনম আবেদীর ক্ল্যাসিক্যাল এ্যালবাম ‘টিল সেপ্টেম্বর…ইন্তেজার’। সঙ্গীতায়োজনে দূর্বাদল চট্টোপাধ্যায়। গীতিকার ইশতিয়াক আহমেদের কথায় কণ্ঠশিল্পী জুবায়ের টিপুর এ্যালবাম ‘কী বলে হৃদয়’। এ্যালবামের গানগুলো সুর ও সঙ্গীত করেছেন বেলাল খান, জেকে, রাজন সাহা, লুৎফর হাসান, আমজাদ হোসেন ও এম রবিন ইসলাম। ওয়ালিদ আহমেদের একক অডিও এ্যালবাম ‘জিততে চাইনি’। এ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস ও ওয়ালিদ আহমেদ নিজে। এ্যালবামে দুটি গানে সহশিল্পী অবন্তী সিঁথি ও দিলরুবা কামাল। কণ্ঠশিল্পী শিপু দাসের একক ‘বৃষ্টি দুপুর’। এ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। শিপু দাসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরজে রাজু ও কদর। অয়ন চাকলাদার ফিচারিং ফকির লালন শাহর গান নিয়ে মিক্সড ‘তিন পাগাল’। কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, অয়ন চাকলাদার ও ইভান ইভু। সাজুর ফোক গানের এ্যালবাম ‘দমের পাখি’। সুর ও সঙ্গীত পরিচালনা ওবায়দুর রহমান। হুমায়ুন আবিদের কথায় মিক্সড এ্যালবাম ‘উড়ু উড়ু মন’। কণ্ঠ দিয়েছেন শেখ শায়লা, এলিন আরা মিতু, এফ এইচ সুজন, রাদিব ও ওবায়দুর রহমান। সুর ও সঙ্গীত করেছেন ওবায়দুর রহমান।
ঝন্টু আর্ট প্রোডাকশন প্রযোজিত হারানো দিনের মিক্সড ‘ওলো সুন্দরী তুই ঘরে আয়’ এবং ‘বিয়ার সাজনী সাজো’। কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, আব্দুল আলীম, আব্দুল লতিফ, বেলা খান, ইসমত আরা, নীনা হামিদ, মাহবুবা রহমান, মোমতাজ আলী খান প্রমুখ। ওবায়দুর রহমান ফিচারিং মিক্সড ফোক গানের এ্যালবাম ‘পিরিতি শিখাইলো মোরে’। শামীম কামালীর কথায় এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী লায়লা, সাজু, টুটুল খান ও খোকা খান। সজীব শাহরিয়ারের কথায় আর আজিজ টিটোর সুর ও সঙ্গীতে মিক্সড অডিও এ্যালবাম ‘প্রাণ বন্ধুয়া’। এ্যালবামে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, শিমুল খান, পুলক, বেলী আফরোজ, গামছা পলাশ ও চম্পা বনিক। কণ্ঠশিল্পী মুনতারীন মহলের কণ্ঠে হারানো দিনের গানের এ্যালবাম ‘চুপি চুপি বাঁশী বাজে’। এ্যালবামে সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও গীতা দত্তের ১৪টি গান রয়েছে। কণ্ঠশিল্পী লাবণীর আধুনিক গানের একক অডিও এ্যালবাম ‘জানি না পথ চলতে’। সোহেল রাজ, কামরুজ্জামান কাজল ও বিজনের কথায় এ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সোহেল রাজ ও বিজন।
মিউজিক ভিডিও : এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর ‘অচিন টান ও মায়া’, শবনম আবেদীর ‘বুকে যার ভালবাসার ঝড়’,রাকিব মোসাব্বিরের ‘মায়াবতী ময়না’, ‘মনের ঘরে ও সুখ পাখি’, সেনিজের ‘শোরগোল’, কণ্ঠশিল্পী জুবায়ের টিপুর ‘কী বলে হৃদয়’, কণ্ঠশিল্পী বাউল ফরহাদের ‘নতুন করে’ ও ‘মাটির মানুষ’, মেজবা বাপ্পীর ‘রাগ ভাঙানোর গান’, কণ্ঠশিল্পী ওয়ালিদ আহমেদের ‘তোর ইচ্ছে’, কণ্ঠশিল্পী সানিয়া রমার ৫টি ফোক গান, এসআই সুমনের কথায় কণ্ঠশিল্পী জেকের ইসলামিক গান ‘শুকরিয়া’ এবং লালন গানের কণ্ঠশিল্পী সালেহর আলেক বাজী এ্যালবামের সবগুলো গানের মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেল লেজার ভিশন মিউজিকে প্রকাশ হয়েছে।
চলচ্চিত্র : লেজার ভিশন ডিভিডি ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছে তন্ময় তানসেনের পরিচালনায় চলচ্চিত্র ‘রান আউট’ ও সানিয়াত হোসেনের পরিচালনায় চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’।
সঙ্গীতা : সঙ্গীতার ব্যানারে আসছে আগুনের সলো এ্যালবাম ‘কাঁচের দেয়াল’। সজলের এ্যালবাম ‘মা’, মেহরাবের এ্যালবাম ‘নিস্ব’। শহীদ কর্ণিয়ার এ্যালবাম ‘প্রাণ জ¦ালা’, কিশোর-কনার ডুয়েট ‘যদি তোমাকে না পাই’, এছাড়াও আরোও বেশ কিছু এ্যালবাম আসছে সঙ্গীতার ব্যানারে।
মাইসাউন্ড : শোয়েবের সলো এ্যলবাম ‘তুমি সর্বোচ্চ’। একটি গান ডুয়েট করেছেন লুইপা। গানগুলোর কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জেকে। আরও আসছে মমতাজের সলো এ্য্যলবাম ‘মন পাখি’। ফজলুর রহমান বাবুর এ্যালবাম ‘ইন্দুবালা-২’, কুমার বিশ্বজিৎ আসিফের মিশ্র এ্যালবাম ‘ছায়াপথ’, কুমার বিশ্বজিৎ ও এসআই টুটুলের এ্যালবাম ‘প্রথম দেখা’, এফ সুমন ও তৌসিফের এ্যালবাম ‘মন ভুলানো পাখি’।
এ্যাডবক্সের ব্যানারে পাঁচ এ্যালবাম : দীর্ঘদিন ধরেই বাংলাদেশী মোবাইল কোম্পানিদের সঙ্গে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে এ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড। রোজার ঈদ থেকে প্রতিষ্ঠানটি সরাসরি গান প্রযোজনা-পরিবেশনায় এসেছে। এ্যাডবক্সের জনপ্রিয় মিউজিক এ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে কোরবানির ঈদ উপলক্ষে এবার ডিজিট্যালি প্রকাশ করেছে ৫টি একক ও মিশ্র গানের এ্যালবাম। এর মধ্যে সঙ্গীতের তিন তারকা ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী ও আগুনের গান নিয়ে সাজানো হয়েছে ‘তিন তারা’ এ্যালবামটি। শাহরিয়ার বেলালের কথা-সুরে গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ক্লোজআপওয়ান তারকা সালমার নতুন একক ‘দরদ’। কণ্ঠশিল্পী তৌসিফ ও রেজওয়ানের সুরে এ্যালবামের গানগুলো লিখেছেন ওমর ফারুক, জুয়েল মাহমুদ ও আশিক বন্ধু। তৌসিফ ও নদীর প্রথম দ্বৈত এ্যালবাম ‘মন যদি চায়’। এ্যালবামের গানগুলোর সুর করেছেন তৌসিফ ও রেজওয়ান। মীর মাসুম ও ফিদেল হাসানের সুরে ডিজে রাহাতের এ্যালবাম ‘ডিজে রাহাত উইথ স্টারস’। এসআই টুটুলের সিঙ্গেল ট্র্যাক ‘স্বপ্ন দেবো’। তারেক তুহিনের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন।
সুরঞ্জলির ৩ এ্যালবাম : ইলিয়াস হোসেনের এ্যালবাম ‘ছুঁয়ে দিও’। এ্যালবামে ইলিয়াস হোসেনের সহশিল্পী অরিন ও নদী। সুর ও সঙ্গীত পরিচালনায় রেজওয়ান শেখ। কাজী শুভর পাঁচ গানের এ্যালবাম ‘মায়ার আগুন’। এ্যালবামে শুভর সঙ্গে গেয়েছেন নদী, খেয়া এবং স্বরলিপি। ৩টি গানের সুর করেছেন কাজী শুভ। ১টি পাগল হাসান ১টি হুমায়ুন কবির। সঙ্গীত পরিচালনা জে, কে এবং রাফি মোহাম্মদ। টি, কে তারিকের একক ‘এক টুকরো মেঘ’। ৭টি গানের সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ফরিদ।
ঈগল মিউজিকের ১০ এ্যালবাম : ইমরানের একক এ্যালবাম ‘প্রিয়া রে’, এফএ সুমনের ‘ও পাখি রে’, নিলয়ের এ্যালবাম ‘নিলয় বিএইচএন দি ইপি’, তাসনুভের ‘বিরহ আমার’, তানজীবের ‘কসম’, ক্যাপ্টেন ও প্রিন্স মামুনের এ্যালবাম ‘বাউলামী’, নাঈমের এ্যালবাম ‘চাঁদ সুন্দরী‘, সমীরণের ‘বিন্দু থেকে আমি’, ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীবের ‘তুমি কোন কাননের ফুল’, লেনিন ও মুনের এ্যালবাম ‘হৃদয় মিনারে’।

basic-bank

Be the first to comment on "ঈদ-উল-আযহার যত এ্যালবাম"

Leave a comment

Your email address will not be published.


*