শিরোনাম

উৎসবমুখর ডার্বির অপেক্ষায় লিভারপুল ও ক্লপ

নিউজ ডেস্ক : প্রতিবেশী এভারটনের বিপক্ষে ২২৭তম মার্সিসাইড ডার্বিতে জয়লাভ করেই ভক্তদের ক্রিসমাস উপহার দিতে চায় লিভারপুল। আজ রাতে শুরু হবে এই গ্র্যান্ড লড়াই।

গত মাস পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করে রেখেছিল লিভারপুল। চেলসি সেখান থেকে তাদের হটিয়ে শীর্ষস্থান দখল করেছে।
বর্নমাউথ ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে বাজে পারফর্মেন্সের পর গোলরক্ষক লরিস ক্যরিয়াসসহ নিয়মিত কয়েকজনকে সরিয়ে দেওয়ার মতো সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন কোচ জার্গেন ক্লপ। এর পুরস্কার বুধবার হাতেনাতে পেয়েছেন তিনি। মিডলসব্রোকে ৩-০ গোলে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

ওই জয়ে বড় ভূমিকাটি রেখেছিলেন অ্যাডাম ললনা। একাই দুই গোল করেছেন তিনি। কুচকির ইনজুরি থেকে মুক্ত হয়ে প্রথম একাদশে ফেরার পর দুই ম্যাচে তিন গোল করেছেন এ তারকা খেলোয়াড়। তার যোগান থেকে লিগে ছয়টি গোলও এসেছে ক্লাবে। আগের মৌসুমেও এই ফুটবল তারকা চারটি গোল আদায়ের পাশাপাশি সহায়তা করেছেন ছয়টি লিগ গোলে। এই মুহূর্তে ১৬ ম্যাচ থেকে ৪০ গোল আদায়ের মাধ্যমে লিগে সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখলে রেখেছে লিভারপুলের খেলোয়াড়রা।

কাফ ইনজুরির কারণে সর্বশেষ ৫টি ম্যাচে অংশ নিতে না পারলেও স্ট্রাইকার স্টুরিজ গুডিসন পার্কে কিছু সময়ের মাঠে নামতে পারেন। তবে গত মাসে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলীয় প্লে-মেকার কটিনহোর দলে ফেরার সম্ভাবনা এখনো সৃষ্টি হয়নি। হাঁটুর সামান্য ইনজুরিতে থাকা এমরে ক্যান অবশ্য দুই ম্যাচ বিরতির পর ফিরে আসতে পারেন। গোড়ালির সমস্যার কারণে নিয়মিত সমস্যায় ভুগছেন সেন্টার ব্যাক জোয়েল ম্যাটিপ। এসবের কারণে ক্লপকে রাগনার ক্লাভেন ও ডেজান লভরেনের ওপর কিছুটা হলেও নির্ভর থাকতেই হচ্ছে।

ম্যাটিপ প্রসঙ্গে ক্লপ বলেন, ”সময়ই বলে দেবে তার অবস্থা কি। তার কোনো অস্ত্রোপাচার হয়নি। আর ইনজুরিটিও খুব বেশি ঝুকিপূর্ণ নয়। এটি আসলে বিশ্রামের ব্যাপার। তার হয় প্রতিদিন খেলতে হবে অথবা কিছু দিনের জন্য বিশ্রামে যেতে হবে। ওয়েস্টহ্যামের বিপক্ষে তার খেলার মতো অবস্থা ছিল। তবে পরে মিডলসবার্গের বিপক্ষে সে অবস্থা ছিল না। ”

এতসব ইনজুরি সমস্যা সত্ত্বেও আসন্ন ডার্বিতে ইতিবাচক কিছু করার ব্যাপারে আশাবাদী লিভারপুল। সর্বশেষ ১২ ম্যাচের একটিতেও এভারটনের কাছে হারেনি লিভারপুল।

এদিকে রোনাল্ড কোম্যানের দলটি সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় নিয়ে নিজেদের পয়েন্ট টেবিলের নিচের অবস্থান থেকে সামান্য তুলে এনেছে। গত মঙ্গলবার তারা পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। শিরোপার দৌঁড়ে থাকা দলটিকে হারানোর ফলে মানসিকভাবে যথেষ্ট উজ্জীবিত থাকবে এভারটন। শীর্ষ দলকে হারানোর যোগ্যতা প্রমাণ করা দলটির গুরুত্বপূর্ণ সদস্য ফিল জাগিয়েলকা লাল কার্ড দেখার কারণে অবশ্য কালকের ডার্বিতে অংশ নিতে পারবেন না। তারপরও প্রতিবেশী ক্লাবের বিপক্ষে জয়ের আশা করছেন কো ম্যান। বলেন, ”তারা আমাদের নগর প্রতিদ্বন্দ্বী। এটি ঠিক যে এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু আমাদের যে জয় দরকার তা ভালোভাবেই জানি।

basic-bank

Be the first to comment on "উৎসবমুখর ডার্বির অপেক্ষায় লিভারপুল ও ক্লপ"

Leave a comment

Your email address will not be published.


*